ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বেতন বন্ধ সাত মাস, হতাশায় কমিউনিটি ক্লিনিকের কর্মীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৫:১৪

গত সাত মাস ধরে যশোরের অভয়নগর উপজেলার ২৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি/স্বাস্থ্যকর্মী) বেতন-ভাতা বন্ধ রয়েছে। কবে পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে হতাশার মধ্যে মানবেতর জীবন যাপন করছেন তারা। 
উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের জটিলতায় বেতন-ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে ২৬ জন কর্মরত আছেন। তারা অসহায় গরিবের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কিন্তু ২০২৪ সালের জুলাই মাস থেকে তাদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 
উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. কামরুজ্জামান বলেন, ‘সাত মাস ধরে বেতন-ভাতা বন্ধ। ধারদেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হচ্ছে। সমস্যা দুই দপ্তরের। তাহলে আমাদের বেতন-ভাতা দিতে সরকার কেনো সমস্যা করছেন।’ 
সুন্দলী ইউনিয়নের আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অর্ধেন্দু বৈরাগী বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে গত সাত ধরে বেতন-ভাতা পাচ্ছিনা। চরম হতাশার মধ্যে রয়েছি। কারণ এই চাকরির ওপর নির্ভর করে আমার সংসার চলে। দ্রুত বেতন-ভাতা না দিলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।’
এ ব্যাপারে বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আলীমুর রাজিব বলেন, ‘কমিউনিটি বেজ্ড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের আওতায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) তাদের বেতন-ভাতা পেয়েছেন। বর্তমান সরকার উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের চেষ্টা করছেন। তাদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যায় এই জটিলতার সমাধান দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। কর্মরত ২৬ জন স্বাস্থ্যকর্মী তাদের বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন।’

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার