ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এক রাতে থ্রি ফেজের ৬ মিটার চুরি, রেখে গেছে ফোন নাম্বার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:৭

চিরকুটে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার লিখে এক রাতে জয়পুরহাটের আক্কেলপুরে ৬টি গভীর নলকূপের থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার দিবাগত রাতে উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় ঘটেছে। নিয়মিত নলকূপের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় গভীর নলকূপের মালিকরা নলকূপ পরিচালনা ও কৃষকরা আলু উৎপাদন নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।  
জানা গেছে, এক রাতে তিলকপুর ইউনিয়নের পাঠানধারা মাঠ থেকে আজাাদ হোসেনের, করমজি মাঠ থেকে আসলাম হোসেনের, পুকুড়িয়া পাড়ার মাঠ থেকে শাহানুর আলম শান্টুর, কয়া গোপীনাথপুর মাঠ থেকে খোরশেদ আলমের, কাদোয়া মাঠ থেকে শহীদুল ইসলামের গভীর নলকূপের এবং কয়া গোপীনাথপুর এলাকার মেহেদী হাসানের কারখানার থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। 
ক্ষতিগ্রস্থ এ সকল মিটার মালিকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি মিটার চুরির পরে চোর চক্র যোগাযোগের জন্য ফোন নাম্বার রেখে গেছে। সেই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন অংকের টাকা দাবী করা হয়। টাকা না দিলে আবারও চুরি করার হুমকী দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ নলকূপ মালিক শাহানুর আলম শান্টু বলেন, নিয়মিত মিটার চুরির ঘটনায় পাহাড়া দিয়েও লাভ হচ্ছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তারা চুরির সময় হুমকীও দিয়ে যায়। আমরা নিরুপায় হয়ে গেছি। এর আগেও আমার মিটার চুরি হয়েছে। আমাদের দেখার কেউ নেই।
কৃষক শাহাদত হোসেন বলেন, ফসলে সময়মতো পানি দিতে না পারলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। প্রায়াই মিটার চুরির ঘটনা ঘটে। ফসলে পানি দেওয়া নিয়ে অনেক চিন্তায় থাকতে হয়। 
পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহমান জানান, আমাদের কাছে এখনও কোন গ্রাহক অভিযোগ করেনি। তবে আমার আওতাধীন এলাকায় নিয়মিত মিটার চুরির ঘটনা ঘটছে। গ্রাহকরা আমাদের অবগত করলে বিষয়গুলো লিখিতভাবে থানায় অভিযোগ করি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মিটার চুরির বিষয়ে এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত