ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ নিয়ে যা বলল তালেবান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১০:১১

অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ সদস্যকে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে তালেবান।

এ ব্যাপারে তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি। আমি নিশ্চিত যে তালেবান তাকে হত্যা করেনি। এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে।”
তিনি আরও জানান, “বিগত সরকারের অধীনে কাজ করা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। তাদের ধারণা ওই নারীকে কোনও ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।”

উল্লেখ্য, তিন সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানের একজন নারী পুলিশকে তার নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করে। তার নাম বানু নিগার। আফগানিস্তানের ‘মধ্য ঘোর’ প্রদেশের রাজধানী ফিরুজকুহতে শনিবার এ ঘটনা ঘটে। সশস্ত্র ব্যক্তিরা তালেবান সদস্য বলে অভিযোগ উঠেছে।

বানু নিগারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তালেবানের স্থানীয় নেতৃত্ব এই হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে এ ব্যাপারে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। 

তারা আরও জানিয়েছেন, নিহত পুলিশ সদস্য কারাগারে দায়িত্ব পালন করতেন এবং হত্যাকাণ্ডের সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন বন্দুকধারী ব্যক্তি ওই নারী পুলিশ সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে তাদের সামনেই বানু নিগারকে গুলি করা হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীদের আরবিতে কথা বলতে শোনা গেছে।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও