পটুয়াখালীতে শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
বিপন্ন প্রজাতির শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে আবদুল জব্বার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছে থেকে ৫৪ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় শাপলা পাতা মাছ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মশিয়ুর রহমান ।
তিনি বলেন,‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় মাছ বিক্রেতা কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রাণী কল্যাণ সংগঠন এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য আসাদুল্লাহ হাসান মুছা বলেন, চৌরাস্তা এলাকায় ওই মাছ ব্যবসায়ী শাপলা পাতা মাছ কেটে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে আসছেন। আমারা তাকে বুঝানোর চেষ্টা করলে সে ক্ষিপ্ত হয়ে যায়। পরে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাত্তলাদার স্যারকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এসময় পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা নিষিদ্ধ। কারণ সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত