ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈল উপজেলায় ১ বছরে অপমৃত্যু-৫৪


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৯-১-২০২৫ বিকাল ৫:৪২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জনের অপমৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার তথ্যমতে গলায় ফাঁস দিয়ে ২৩, সড়কে দুর্ঘটনায় ১০, বিষপানে ৩, গ্যাসের ট্যাবলেট খেয়ে ২, পানিতে ডুবে ৯, বিদ্যুৎস্পর্শে ৩, নদীর পাড় ভেঙে মাটি চাপা পড়ে ১, ভুল করে গুল খেয়ে ১, বজ্রপাতে ১। এ ছাড়াও অজ্ঞাত ১ জন মারা গেছেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এবং মর্ম স্পর্শী। মূলত মানুষের অসচেতনতা, অবহেলার কারণে এসব অপমৃত্যুর ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে, গণসচেতন হওয়া এবং গণসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা। ওসি আরো জানান, এবিষয়ে আমরা স্কুল,কলেজ,মাদ্রাসায় এবং উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি। ইউএনও মহোদয়সহ আমরা বিভিন্ন প্রোগ্রামে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিই। আমাদের পাশাপাশি কিছু এনজিও এ বিষয়ে কাজ করছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির