পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধ ২ লক্ষ মিটার জাল জব্দ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে "বিশেষ কম্বিং অপারেশন- ২০২৫" এর ২য় ধাপের ৫ম দিনে অভিযান পরিচালনা করে অবৈধ ২ লক্ষ মিটার অবৈধ বেড় জাল, খুটা জাল, বেহুন্দি জাল, মশারী জাল, চরগেরা জাল, কারেন্ট জাল জব্দ করে হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল ৬টা পর্যন্ত উপজেলার সোনারচর, কলাগাছিয়া চর, চর আন্ডা, চর তপসি, তেতুলিয়া নদী, বুড়াগৌরঙ্গ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। এতে অবৈধ ২ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যাহার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর নির্দেশনায় মৎস্য বিভাগ ও রাঙ্গাবালী থানা পুলিশ এর সহযোগিতায় অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু, রাঙ্গাবালী থানা এএসআই বিধান, অফিস সহকারী মোঃ নেছার উদ্দিন, এসএম জাহিদুল ইসলামসহ অত্র দপ্তরের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত