দেশে কোন সারের সংকট নেইঃ খোরশেদ আলম
দেশে কোন সারের সংকট নেই পরিমিত ভাবে সার ব্যবহার করতে হবে নওয়াপাড়ায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলমের পরিদর্শণ এসে এসব কথা বলেন । জানা গেছে, চলতি ইরি বোরো মৌসুমে কৃষকদের নন ইউরিয়া সার নির্বিগ্নে করতে ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে আমদানী কারক প্রতিষ্ঠান গুলো। তার মধ্যে নোওয়াপাড়া গ্রুপ অন্যতম। এ প্রতিষ্ঠান অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সার জাহাজ থেকে খালাস ও প্যাকিং করে ট্রাক যোগে লোড দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৫থেকে ৬শ ট্রাকে করে বি সি আই সি ডিলাররা সার উত্তোলন করে স্ব স্ব এলাকায় নিয়ে যাচ্ছে। সার উত্তোলনের ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে সকল প্রকার কাগজ পত্র যাচাই করে আমদানি কারক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। তারা প্রতিদিন ১৬ঘন্টা কাজ করে যাচ্ছে। বেসরকারি ভাবে নন ইউরিয়া সার ৪০থেকে ৫০ভাগ যশোররের বানিজ্যিক শহর নওয়াপাড়ায় আমদানি করা হয়ে থাকে। এখান থেকে ডিলারের মাধ্যমে নিজ নিজ এলাকার প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দেওয়া হয় এ সার। ২৯ জানুয়ারি বুধবার সারের ব্যবস্থাপনা ও সরবরাহ সরেজমিনে দেখতে নওয়াপাড়ায় আসেন কৃষি মন্ত্রানালয়ে যুগ্ম সচিব খোরশেদ আলম। বিভিন্ন আমদানি কারক প্রতিষ্ঠানে গিয়ে সার উত্তোলন করতে আসা বিসিআইসি ডিলারদের কাগজপত্র যাচাই-বাছাই করেন তিনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিলারদের কাগজপত্র অসংগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি নোওয়াপাড়া গ্রুপের সার সরবরাহ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন।কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচীব খোরশেদ আলম বলেন, নওয়াপাড়া একটি আমদানীকারক প্রতিষ্ঠান অত্যাধুনিক মেশিন দিয়ে প্যাকিং ও লোড ও সরবরাহ করায় কৃষকদের কাছে দ্রুত সার পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। এদের কার্যক্রম দেখে অন্য আমদানীকারকদের একই পদ্ধতি অবলম্বন করা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের কোন সংকট নেই। পর্যাপ্ত সার আছে।আমাদের কৃষকেরা সার ব্যবহারের ক্ষেত্রে পরিমিত ভাবে সেটি ব্যবহার করবে। অপরিমিত ভাবে করা যাবে না। এ সারের মধ্যে ২০ শতাংশ নাইট্রোজেন থাকে, না জানার ফলে কৃষকেরা ভুল করে। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা সহকারী কমিশনার( ভুমি ) ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা