ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে "তারুণ্যের উৎসব" উপলক্ষে র‍্যালি ও কনসার্ট


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:১৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" স্লোগানকে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রি. উদযাপিত হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ‌

র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,কৃষি অফিসার শহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, মো.হাবিব, মো.ওয়াকিল ও মো.জসিম, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ ও আলোচনা সভায় ইউএনও অনুষ্ঠানের কর্মসূচির বর্ণনা দেন। কর্মসূচির বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়। সন্ধ্যায় একই মাঠে এক সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির