ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৫৩

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২.৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডাইংপাড়া মোড়ের হেলিপ্যাড মোড়ে অভিযান চালানো হয়।
অভিযানে ১।মোঃ মেহেদী হাসান শাহীন (৪৫), পিতা-মৃত-সোহরাব আলী, মাতা-মৃত-নূরশেদা বেগম, সাং-রামনগর ২। মোঃ সাখাওয়াত হোসেন অসীম (২৮), পিতা-মৃত মুনকের আলী, মাতা-মৃত-সামনুর বেগম, সাং-শ্রীমন্তপুর নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়ি গোদাগাড়ী পৌরসভা এলাকায়।

অভিযানের সময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তা জানান, অভিযুক্তরা সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা