ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় কলেজ মাঠে অধ্যক্ষ মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট মো. মোবাশ্বের আলম ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ করে দিতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখা করলেই হবে না, তাদেরকে পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মো. পিয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতের আমির মো. হাসান তারেক হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম টপি, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক এম এ তাহের, আব্দুল্লাহ আল নোমান,মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার