ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরায় আওয়ামী কর্তৃক গ্রাফিতি মোছাসহ নাশকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ৪:২৩

এ সরকারের কাছে জনগণের বড় দাবী ছিলো তারা জুলাই আগষ্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে।

ফ্যাসিবাদের বিচারের দীর্ঘ সুত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করুন। আজ দুপুরে  রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই আগষ্ট গণহত্যার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন এ-সব কথা বলেন। 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে আজ রাজধানীর উত্তরায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজবিল্ডিং হয়ে  উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেলের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়। 

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের  পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা আমীর জননেতা মতিউর রহমান, মকবুল আহমেদ, কামরুল হাসান, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ