আন্দোলনে নিহত রায়গঞ্জের লেবু’র লাশ উত্তোলন
ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত লিবু শেখের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তোলা হয়েছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই কেন্দ্রীয় কবর স্থান থেকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ও নিহতদের স্বজনদের উপস্থিতে লাশ তোলা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে সাভারের আশুলিয়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিকশা চালক লেবু শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পারিবারিক ভাবে নিজ এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই বেশ কয়েকজনের লাশ দাফন করা হয়েছে। এদের মধ্যে অনেকের স্বজনরা থানায় ও আদালতে হত্যা মামলা করেছেন।
ফলে ওই সব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো কবর থেকে তোলা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে