ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আক্কেলপুরে প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৬:৭

‘আমার দলকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই আরো বড় পর্যায়ে খেলতে। এখনও অনেক কিছু করার বাকি আছে। নারীরা পেছনে থাকবে না, নারীরাও এগিয়ে যাবে।’ এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টে খেলতে আসা আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমা তাসনিম মহিনী।
একই বিদ্যালয়ের আরেক খেলোয়াড় জান্নাতুন ফেরদৌস বলেন,‘ আমরা মেয়েরা প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছি। আমাদের অনেক ভালো লাগছে। আমরা পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খোলায় আরো এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই’।
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রবিবার আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ওই টুর্নামেন্টে আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন উচ্চ বিদ্যালয় ও ভানুরকান্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। 
খেলায় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, একাডেমিক সুপার ভাইজার মীর মোহাম্মদ আলী, সহককারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেনসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এসময় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ‘মেয়েরা খেলাধূলার পাশাপাশি সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আক্কেলপুরের মেয়েরা অনেক এগিয়ে যাবে, জাতীয় পর্যায়ে খেলবে। আমরা সকলেই তাদের উৎসাহ প্রদান করবো যাতে তারা আরো এগিয়ে যায়’।   
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ক্লাবের আয়োজনে আন্তঃ জেলা নারী দলের (জয়পুরহাট ও রংপুর ) ফুটবল টুর্নামেন্টের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা খেলার আগের দিন ২৮ জানুয়ারি বিকালে উপজেলার তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হয়ে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার করলে অর্ন্তবতীকালীন সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত কার্যক্রমে গণশুনানী অনুষ্ঠানে অনুতপ্ত হয়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিলকপুরের বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় বাচ্চাহাজি মাদ্রাসার সহকারি পরিচালকসহ স্থানীয় আলেমরা। তারা ভবিষ্যতে নারীদের খেলায় আর বাধা দিবেননা বলে অঙ্গীকার ব্যক্ত করেন। নিছক ভুল বোঝাবুঝি থেকে সেদিনের অপ্রতীকর ঘটনা ঘটেছে বলে জানান তারা।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ