ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাগুরায় বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৫ রাত ১০:৫০

মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আলী আহমেদকে আহ্বায়ক ও আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৯ জন। তারা হলেন আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন।

এছাড়া জেলা বিএনপির সদস্য করা হয়েছে ২২ জনকে তারা হলেন মোজাফফর হোসেন টুকু, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুর রশিদ, জোয়ার্দার আশরাফুল আলম, মুন্সি মঞ্জুরুল হাসান পিংকু, ফারুক আহম্মেদ বাবুল, বদরুল আলম হিরো, মো. জাহাঙ্গীর আলম বাচ্চু, অধ্যক্ষ মইমুর আলী মৃধা, কুতুব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাসুদ হাসান খাঁন কিজিল, মুন্সি রেজাউল করিম, খন্দকার আব্বাস উদ্দিন, মেহেদী আল মাসুদ, প্রভাষক রুহুল আমিন, মো. সামসুর রহমান সামসু, গোলাম আযম সাবু, নাজমুল হাসান লিটন, সৈয়দ আরাফুজ্জামান রিংকু, অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির।

এর আগে গত ১২ সেপ্টেম্বর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। তার তিন মাস পর আবার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ