সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সুমন (২৫) নামে এক অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করে গাড়িতে উঠানোর সময় সিআইডি পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আসামি পক্ষের লোকজন। এসময় সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (২ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় হরিপুর উপজেলার বনগাঁও বাজারে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সিআইডি পুলিশের পাঁচ সদস্যের একটি দল রাণীশংকৈল থানার নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সুমনকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যসহ আসামিপক্ষের প্রায় দেড়শ’জন লোক পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তারা পুলিশকে ঘিরে রেখে আসামিকে ছিনিয়ে নেয়। পরে রাত ৮ টার দিকে ১১ সদস্যের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত পৌনে ১০টায় অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দেড়শ’জন লোক পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত লোকজন মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এক পর্যায়ে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারেরও চেষ্টা চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি