ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হিন্দু পরিবারের উপরে হামলার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৩৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশুদের হাতাহাতিকে কেন্দ্র করে দরিদ্র হিন্দু পরিবারের উপরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত রবিবার (২ ফেব্রুয়ারি ) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের দরিদ্র দিনমজুর বাসুদেব মালো'র পরিবারের উপরে এই হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় রায়গঞ্জ থানায় ধামাইনগর এলাকার মিন্টু সরকার (৪০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩১), হুজাইফা ফকির(২৫),  আলেম ফকির (৩০), ইয়াছিন ফকির (৩৫), ছানু ফকির (৫৮) এর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শীলা রানী মালো। 

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়, শীলা রানী মালোর শিশু বাচ্চার সাথে প্রতিপক্ষের শিশু বাচ্চার খেলাধুলাকে কেন্দ্র করে শিশু বাচ্চাদের মধ্যে হাতাহাতি হলে প্রতিপক্ষরা ভুক্তভোগীর শিশু বাচ্চাকে মারপিট করে। ভুক্তভোগী শীলা রানী মালো প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী দেয়।

পরবর্তীতে রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত বিবাদীরা পরস্পর যোগসাজশে এলোপাথারী ভাবে মারপিট করে। এ বিষয়ে আশপাশের লোকজন আসতে থাকলে বসত বাড়ীর টিনের তৈরী গেট ভাংচুর করে এবং একযোগে হুমকী ভুক্তভোগীদের হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায় নি। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬