ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাগুরায় শহিদ পরিবারের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৫ বিকাল ৫:১৭

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ,মাগুরা এর আয়োজনে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা ও মাগুরা জেলার শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে কলেজ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় অত্র কলেজের সহযোগী অধ্যাপক মিহির কান্তি প্রামানিকের সভাপতিত্বে প্রভাষক ইমরান নাজিরের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।

বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান,অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক,প্রফেসর বিকাশ রায়, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল ওয়াদুদ বিশ্বাস,বিশেষ বক্তা হিসেবে ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: টিপু সুলতান, যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,কলেজ ছাত্রদলের  ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: জুলফিকার আলী সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান  বলেন, “বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করতে হবে।আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমরা সারাজীবন মনে রাখবো ।
আন্দোলনে নিহত শহীদ পরিবারের পক্ষ থেকে সবাই বলেন, " আমরা শুধু আমাদের সন্তানের হত্যার বিচার চাই। তাদের কঠোর শাস্তি চাই।”
আলোচনা শেষে আহত এবং নিহতদের স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ