নাগেশ্বরীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত
সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন অডিটরিয়ামে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনব্যাপী এ সমাবেশে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক্সও অনলাইন মিডিয়ার ৬০ জন সাংবাদিক অংশ নেয়।
সমাবেশের প্রথম পর্বে প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ, বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক,সকালের সময় নাগেশ্বরী প্রতিনিধি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, দৈনিক আজকের বাংলা’র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাদের পেশাগত সততা বজায় রাখার পরামর্শ দেন।
সমাবেশের দ্বিতীয় পর্বে সাংবাদিক জাহিদুল ইসলাম খাঁন জাহিদের সঞ্চালনায় উপজেলা সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা র্যাফেল ড্র ও বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ