ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলার অর্থদাতা জাফর আহমদ গ্রেফতার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ৩:৪৮

চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও সদরঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের হামলার অর্থযোগানদাতা জাফর আহমদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় ছাত্র জনতার ওপর হামলার মামলা রয়েছে।

জাফর আহমদ পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আব্দুর রহিমের সন্তান। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দাযেরকৃত মামলায় জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সদরঘাট থানার ডিউটি অফিসার জানান, জাফর আহমদের বিরুদ্ধে একটি মামলাসহ তিনটি জিডি রয়েছে। জিডিগুলো ব্যবসায়ীক প্রতারণার অভিযোগে।

স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে পটিয়া ও সদরঘাট থানা এলাকায় জাফর আহমদ ও তার ছেলে হালিশহর সেচ্ছ্বাসেবক লীগের আহবায়ক রিযাদ আহসান প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। ভাটিখাইনের সংখ্যালঘু মনিন্দ্র লাল গুহ'র ৫ কানি জায়গা জবর দখল করে জাফর আহমদ।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক