ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নাঙ্গলকোটের হত্যা মামলার আসামি এসপি অফিসে সেলফি তুলে ভাইরাল


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-২-২০২৫ দুপুর ১:৫১

কুমিল্লার নাঙ্গলকোটে আলোচিত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া হত্যার এজহারভূক্ত অন্যতম আসামী আহসান উল্লাহর এসপি অফিসে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা এসপি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হত্যা মামলার আসামী কীভাবে এসপি অফিসে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় তা নিয়ে নানা মন্তব্য নেটিজেনদের। আবার কেউ কেউ পুলিশের দুর্বলতার কথাও লিখছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে সেখানে সেলিম ভূঁইয়ার হত্যা মামলার এজহারভূক্ত ১২নং আসামী উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আহসান উল্লাহ সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এতে মহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। ছবির স্ক্রীনসট নিয়ে বিভিন্ন আইডি থেকে শেয়ার করলে আহসান উল্লাহ তার আইডি থেকে ছবিটি সরিয়ে নেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আহসান উল্লাহ হত্যা মামলার আসামি আমরা জানতাম না ভবিষ্যতে সতর্ক থাকবো।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন বলেন, আমি তাকে চিনিনা নাঙ্গলকোটের হত্যা মামলার আসামি হলে তাকে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য গত (১ ফেব্রæয়ারী) সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার নেতাকর্মীরা উপজেলার বাসন্ডা গ্রামের হায়াতুন নবীর বাড়ী থেকে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় সেলিম ভূঁইয়ার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কামাল, মোবারক, কুতুব, মমিন ও লিটনসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিম ভূঁইয়াকে হত্যা করে। বাকী দু’জনকে বেড়ধক পিটিয়ে গুরত্বর আহত করে ফেলে চলে যায়। এঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা