গণতান্ত্রিক সরকার না আসলে ন্যায্য দাবি কার কাছে বলবোঃ সহ-সাংগঠনিক সম্পাদক চন্দন
আপনারা শুধু বলছেন বিএনপি ভোটের জন্য তারাহুরো করছে, বিএনপি ভোটের জন্য তারাহুরো করেনি। গত ১৭ বছর ধরে ভোটের অধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করে গেছে। আমরাও চাই রাষ্ট্র সংস্কার হোক, আমরা সহযোগীতা করবো। কিন্তু ক্ষমতায় বসে যদি নীল নকশা করেন তা মেনে নেওয়া হবে না। আপনাদের সহায়তায় আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের উন্নয়নে বিএনপি নানা কর্মসূচী গ্রহন করেছে। গণতান্ত্রিক সরকার না আসলে আপনাদের ন্যায্য দাবি আমরা কার কাছে বলবো। এই জন্য গণতান্ত্রিক সরকার দরকার। দলীয় কোন নেতা কর্মী জনসাধারনের সাথে খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে উপজেলার সোনামুখী ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেছেন, বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
কৃষক সমাবেশে চন্দন আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচী পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানিরঅপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বারিড পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়নসহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হবে। স্বল্প অথবা বিনা সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে বিতরণ নিশ্চিত করা হবে। সরকারীভাবে পেয়াজ, টমেটো, আদা, রসুনসহ মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে।
আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণের ভোটের অধিকার হরণ করায় সৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আর কোন দূর্নীতিবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ভবিষ্যতে কেউ সৈরাচারী মনোভাব দেখালে তাদের তাদের পরিনতি ও আওয়ামীলীগের মতোই হবে।
জেলা কৃষক দলের আহব্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাবুবুল আলম মিঠুসহ স্থানীয় কৃষকদল ও বিএনপির নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ