ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার পেল শিশুরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-২-২০২৫ রাত ১১:৪৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে  উত্তর জাঙ্গীরাই  জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল পুরষ্কার পেয়েছে শিশু-কিশোরেরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তর জাঙ্গীরাই  জামে মসজিদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদ। প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু -কিশোর। তাদের মধ্যে ১৬  জন শিশু-কিশোরকে বাইসাইকেল এবং  বাকিদেরকে স্কুল ব্যাগ, ইসলামিক বই, খাতা, মেয়েদের হিজাব ও ক্রেস্ট পুরষ্কার দেয়া হয়।

উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ  পরিষদের সাধারণ সম্পাদক ইসহাক আহমেদের সঞ্চালনায় ও
শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা মোহাম্মাদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উত্তর জাঙ্গীরাই সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী এডভোকেট শাখাওয়াত হোসাইন, বর্তমান সভাপতি আবু সাঈদ স্বপন, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি কামাল হোসেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম কাওছারী, শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ কাউসার, শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উত্তর জাঙ্গীরাই  ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী শাখার সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন পিন্টু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী আতাউর রহমান, সমাজসেবক লোকমান হোসেন, হাজী আব্দুল মান্নান, হাজী রুহুল আমিন, রইস আলী, ডালিম আহমদ, মহিউদ্দিন, ব্যবসায়ী বাবুল আহমেদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলাম ও সহ-সভাপতি শহিদুল্লাহ কাউসার বলেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়। আমাদের এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের ঘোষণা করি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান