ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ২:২০

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুর ১২ টার দিকে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি'র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সকল পর্যায়ের গণ মানুষের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।  প্রধান অতিথির বক্তব্যে বলেন, রায়গঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নত করার জন্যই একটা পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেই প্রকল্পের প্রথম কাজটি রায়গঞ্জ পৌরসভা থেকেই শুরু হবে। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, অর্থ বিভাগের সচিব  ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো.  শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মাদ ইব্রাহিম,  সাবেক বিএসইসি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান,  ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সদস্য আল নূর মো. আলম ফিরোজ,  রায়গঞ্জ পৌর সভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. খাদিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সমাপনী বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ নজরুল ইসলাম। মতবিনিময় সভায় নান্দনিক ও সমৃদ্ধ রায়গঞ্জ পৌরসভা গড়ার লক্ষ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬