ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৮-২-২০২৫ বিকাল ৫:১৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ ৩০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দমুখর এই দিনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য স্মৃতিময় এক অধ্যায় হয়ে থাকবে।

সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোসলিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মোঃ আব্দুল মতিন।

অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কলেজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকসহ অন্যান্য প্রতিষ্ঠাতাদের। এছাড়া প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলহাজ মোঃ একরামুল হক, ডা. আলহাজ মোঃ শাহজাহান আলী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ ইসহাক এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদের অবদানকে সম্মান জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে পুনর্মিলনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক সেশন অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় দিনগুলো তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বার্তা দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন বলেন, “গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ নারী শিক্ষার প্রসারে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি কলেজের আরও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক  মোঃ আব্দুল মালেক আয়োজনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে। কলেজের ৩০ বছরের এই যাত্রা তার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের এই আয়োজন শিক্ষার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও সুসংহত করেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র