ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমি থেকে সরিষা তুলে নেওয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ২:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি থেকে কৃষকের সরিষা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। 

শনিবার রাতে উপজেলার পাঙ্গাসী  ইউনিয়নের বেংনাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকার বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী আব্দুল মোমিন দুলাল।

ভুক্তভোগী আব্দুল মোমিন দুলাল জানায়, প্রতিপক্ষের  সাথে আমার ও আমার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। আমি আমার সম্পত্তিতে চলতি মৌসুমে সরিষা লাগিয়ে ছিলাম। উক্ত সরিষা কয়েক দিনের মধ্যে উত্তোলন করার কথা ছিল। কিন্তুু এরই মধ্যে প্রতিপক্ষ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে  জমি থেকে সরিষা গুলো কেটে নিয়ে  যাওয়ার চেষ্টা কালে সংবাদ পেয় ধাওয়া দিলে প্রতিপক্ষরা কিছু সরিষা রেখে পালিয়ে যায়। 

তিনি আরো জানান, ইতিপূর্ব থেকেই প্রতিপক্ষদের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি তাদের নাম জারি বাতিল করে আমাদের পক্ষে রায় দিলে আমরা জমিতে চাষাবাদ শুরু করি। কিন্তু প্রতিবার ফসল ঘরে তোলার আগ মুহুর্তেই তারা রাতের আধারে ফসল নষ্টসহ তা লুট করার চেষ্টা করে। এ ঘটনায় এর আগে থানায় লিখিত অভিযোগ দেয়েছিলাম। কিন্তু কোন প্রতিকার পাইনি। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান আসাদ বলেন, এ বিষয়ে কোন লিখত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬