সিংগাইরে অবৈধ ৮ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বলধরা ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ৮ ভাটায় এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এসময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে র্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলধরা ইউনিয়নের মেসার্স আলী আকবর ব্রিকস-১, ২, ৫ ও ৬, মেসার্স সফুর ব্রিকস, আকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস -১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামক ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় ১৬ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়