শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিনস। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, কর আদায়ের সুষ্ঠু প্রক্রিয়া ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার গুণগত মান বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন, তথ্যের স্বচ্ছতা রক্ষা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় শেরপুর জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস