ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:৪৪

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানের সঞ্চালনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, বশেমুরবিপ্রবি'র ছাত্র সমন্বয়ক জসীম উদ্দীন ও হাবিবুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, সেবগাতুল্যাহ সহ জেলা আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এর আগে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা মাঠ পর্যায় হতে সরেজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ