ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অভয়নগরে ভৈরব নদে ৮৫০ টন ইউরিয়াসহ জাহাজডুবি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ৪:৫

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ইউরিয়া সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) উপজেলার শুভরাড়া এলাকায় ভৈরব নদে এমভি সেভেন সিজ-৪ কার্গো জাহাজটির তলা ফেটে পানিতে ডুবে যায়। 
এ সময় জাহাজে প্রায় ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল। ডুবে যাওয়া ইউরিয়া সারগুলো বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) আমদানি করেছে। ঢাকার পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস সারগুলোর পরিবহন ঠিকাদার। 
বিসিআইসি সূত্র জানায়, সাধারণত বিদেশ থেকে বড় জাহাজে করে আমদানি করা ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরে এবং মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে ইউরিয়া সার ছোট জাহাজে (কার্গো জাহাজ) করে অভয়নগরের নওয়াপাড়ায় আনা হয়। নওয়াপাড়ায় কার্গো জাহাজ থেকে নামিয়ে ওই সার ট্রাকে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার বাফার গুদামে নেওয়া হয়। সূত্র আরো জানায়, মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে কার্গো জাহাজ এমভি সেভেন সিজ-৪ ইউরিয়া সার বোঝাই করে ৫ ফেব্রুয়ারি রাতে অভয়নগর উপজেলার শুভরাড়া খেয়াঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। শনিবার রাতে শক্ত কোনো কিছুর সঙ্গে তলদেশের আঘাত লেগে কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এতে জাহাজে পানি উঠতে থাকে। এরপর নদে জোয়ার শুরু হয়। এ সময় জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রোববার সকালে জাহাজটি নদের পানিতে তলিয়ে যায়।
এমভি সেভেন সিজ-৪ এর মাস্টার জুয়েল হোসেন বলেন, ৩ ফেব্রুয়ারি রাতে ইউরিয়া সারবোঝাই করে রওনা দিয়ে ৫ ফেব্রুয়ারি রাতে অভয়নগর উপজেলার শুভরাড়া খেয়াঘাট এলাকায় পৌঁছান তাঁরা। এরপর থেকে থেকে কার্গো জাহাজটি শুভরাড়া খেয়াঘাটের পাশে ভৈরব নদে নোঙর করা ছিল। শনিবার জাহাজ থেকে ইউরিয়া নামানোর কাজ শুরু হয়। ৯০০ বস্তা সার নামানো হয়। রাত আটটার দিকে নদে ভাটা ছিল। এ সময় নদে পানি একেবারেই কমে যায়। জাহাজের তলদেশ নদের মাটির সঙ্গে ঠেকে ছিল। মাটিতে পাথর কিংবা শক্ত কোনো বস্তু ছিল। জাহাজের তলদেশের সঙ্গে ওই পাথর কিংবা শক্ত কোনো বস্তুর সজোরে আঘাত লাগে। এতে কার্গো জাহাজটির তলদেশ ফেটে যায়। রাত ১২টার দিকে নদে জোয়ার আসতে শুরু করে। এতে জোয়ারের সময় জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রোববার সকালে দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়। 
তিনি আরও বলেন, কার্গো জাহাজে পানি ঢুকে অনেক সার ভিজে গেছে। রোববার সকালে জাহাজ থেকে প্রায় ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার নামানো হয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা