ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশায় লিফলেট বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ৪:১৭

নওগাঁর ধামইরহাটে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশায় লিফলেট বিতরণ করছেন নওগাঁ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু রাহাদ চৌধুরী। ধামইরহাট উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে, গ্রামের মোড়ে পাড়ায় মহল্লায় ‘জনতার অধিকার-আমাদের অঙ্গীকার- দেশ হবে জনতার’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা যুগ্ম আহ্বায়ক আবু রাহাদ চৌধুরী ভোটারদের নিকট সংগঠনের সালাম পৌছে দিয়ে জানান দেন তার প্রার্থীতা।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অন্তর্গত আড়ানগর ইউনিয়নের কৃতি সন্তান ২০১৮ সালের কোটা আন্দোলনের অগ্রসৈনিক ও সম্মুখ যোদ্ধা মোঃ রাহাদ চৌধুরীর উদ্যোগে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত ৪৭ নওগাঁ-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) এর মনোনয়ন প্রত্যাশায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে জনগণের ইতিবাচক সাড়া ও স্বচ্ছ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করেন।
০৫ আগস্টের ফ্যাসিবাদের বিলোপে বাংলার মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ও গণতন্ত্রের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে মুক্তির সোপানে গণ অধিকার পরিষদের অগ্রগতির কথাও উল্লেখ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ শাহ কামাল রাজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ সোহেল রানাপ্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন