ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে কৃষকের শ্যালো মেশিন পুড়িয়ে দেওয়ায় ১৬ বিঘা ধান আবাদ অনিশ্চিত


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইটি শ্যালো মেশিন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ বিঘা জমির ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

ভুক্তভোগী কৃষক মো. ইসরাইল এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে একই গ্রামের ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মো. বাক্কার, মো. আসাদুল, আবদুল কুদ্দুসসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

কৃষক ইসরাইল জানান, দিয়াড় মানিকচক মৌজার ২.৬৫ একর জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা করে আসছে এবং এ নিয়ে আদালতে মামলা চলমান।

তিনি বলেন, শ্যালো মেশিনের মাধ্যমে নিজের ও অন্যের ১৬ বিঘা জমির সেচ কার্যক্রম পরিচালিত হতো। শ্যালো মেশিন পুড়িয়ে দেওয়ায় সেচ বন্ধ হয়ে গেছে, যার ফলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত মো. জয়নাল অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা জমির দিকে যাইনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো সেচ ব্যবস্থা নিশ্চিত না হলে ১৬ বিঘা জমির ধান নষ্ট হয়ে কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।

স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা এ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা