ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও- ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৯

আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাস্টার) কে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তে তাঁকে ঠাকুরগাঁও- আসনের প্রার্থী হিসেবে মনোনীত ও ঘোষণা করা হয়। সূত্রমতে, ঠাকুরগাঁও-৩ আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) এর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক, মাহবুবুর রহমান বেলাল, কেদ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার আমীরগণ উপস্থিত ছিলেন।

মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) সকালের সময়কে জানান, আমাকে ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী মনোনীত করে সংগঠন যে দায়িত্ব দিয়েছে তা আমি আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি জনগণের ভালোবাসায় রাণীশংকৈল উপজেলা পরিষদের টানা দুই বার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথম বার আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে সম্মাননা লাভ করি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। এলাকার উন্নয়নের জন্য যা প্রয়োজন সেই কাজ করে যাবো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করব।  

এদিকে, ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের নাম ঘোষণা করায় দলের তৃণমূল নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর ছবি পোস্ট করে প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির