ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীদের আইনি সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-২-২০২৫ দুপুর ১:২৭

 সামাজিক সংগঠন ফুটন্ত যুব সংঘের উদ্যোগে নগরীর চাঁদগাঁও মোহরাস্থ আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড এর আয়োজনে সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 
১০ ফেব্রুয়ারী (সোমবার) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুপন কুমার দাস। প্রধান আলোচক ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ইন্টারন্যাশনালের গভর্নর আলহাজ্ব এস এম আজিজ, বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও  দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে)  সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও ইসলামি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম আকাশ, দৈনিক সময়ের কাগজ এর সহ সম্পাদক ও সুফি গবেষক নুর মোহাম্মদ রানা। 
আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী হাসান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন চৌধুরী,চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন,ফুটন্ত যুব সংঘের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম,অর্থ সম্পাদক আনিসুল ইসলাম আনাস,প্রচার সম্পাদক মোহাদ্দেছ আহাম্মদ আসিফ,কার্যনির্বাহী সদস্য ইসপারুল হাসান তাসিন,শাহরিয়া সাজিদ,ওমর ফারুক, জিয়াউদ্দিন,লিংকন আকবর,আজাদ হোসেন,মিনহাজ উদ্দিন,ইরফান হোসেন, আরাফাত হোসেন রাব্বি,টুইংকেল বড়ুয়া, ফাহিম আনাস আসিফ,তাসিন ওমর, জিয়াউর রহমান,তৌহিদুর ইসলাম আজাদ ও সাজিদ ইমন সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ