গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত গোপালগঞ্জ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, এডহক কমিটির সদস্যবৃন্দ এবং সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কাউন্সিল সভায় মোঃ জুবাইর আল মাহমুদ (সিএএলটি সম্পন্ন) জেলা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। নবগঠিত জেলা রোভার এর সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। কমিশনার স্কাউটার মাসুদ আহমেদ, সম্পাদক বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ জুবাইর আল মাহমুদ, কোষাধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক শুকলাল বিশ্বাস মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি ৫ জন, রোভার স্কাউটস গ্রুপ সভাপতি প্রতিনিধি ২ জন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ২ জন নির্বাচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস