ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করলো জামায়াতে ইসলামী


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২৫ দুপুর ১:৩৪

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে কর্মসূচি পালন করেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। এর মাধ্যমে দলটি আগাম নির্বাচনী বার্তা দিয়েছেন এবং গোপালগঞ্জের দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সোমবার বিকেলে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম এবং গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার।

তারা এই শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দাবি করেন। এ সময় গোপালগঞ্জ-১ আসনে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আল মাসুদ খান।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান বলেন, “গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে এবং কোরআনের বিধান সংসদে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণায় শরিক হয়েছে।”

জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, “৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে পালন করা হয়নি। তবে আমরা আমাদের কর্মী-সমর্থকদের নিয়ে অভ্যন্তরীণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম। আজ আমরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি এবং এই কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দিয়েছি।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা