পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ টি বসতঘর পুড়ে ছাই
পটুয়াখালীতে ভায়াবহ অগ্নিকান্ডে শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে টিনসেডের ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর দেড় টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান,মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৩ বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানাগেছে।
পটুয়াখালী সদর ফয়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনের কাজে সহযোগীতায় উপস্থিত ছিলেন।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান ১টা ৪০ মিনিট সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং সম্পূর্নভাবে আগুন নেভানো হয়েছ।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান স্টেশন অফিসার মো. রেজওয়ান।এ সময় ঘটনাস্থান পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টিসহ বিএনপির আরো অনেক নেতাকর্মীরা।
ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। তাদেরকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা।এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে। প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত