ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে কোনো সনদ না থাকলেও সকল রোগের চিকিৎসক নজরুল ইসলাম


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২১ বিকাল ৬:৩৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাতুড়ে ডাক্তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সর্বরোগের চিকিৎসার নামে তারা চালিয়ে যাচ্ছেন অপচিকিৎসা। হাতুড়ে এসব ডাক্তারের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন গ্রামোঞ্চলের সাধারণ মানুষ। তেমন একজন উপজেলার রাজনগর গ্রামের ওষুধ ব্যবসায়ী নজরুল ইসলাম। চিকিৎসার কোনো সনদ না থাকার পরও তিনি সকল রোগের চিকিৎসা করে যাচ্ছেন ওষুদের দোকানে। এ বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এখনই যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করে, যে কোনো সময় বড় ধরনের যে কোনো ঘটনার সৃষ্টি হতে পারে বলে ধারণা স্থানীয়দের। নজরুল ইসলাম উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর বাজারের তাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী ও কামাল্লা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে।

সরেজমিন উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর বাজারে গিয়ে দেখা যায়, তাজ মেডিকেল হল নামে ওষুধের দোকানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম কোনো ধরনের ডাক্তারি সনদ ছাড়াই সর্বরোগের চিকিৎসা দিচ্ছেন। স্থানীয় সহজ-সরল লোকেরা মনে করেন নজরুল মস্তবড় একজন ডাক্তার। তা না হলে তিনি কী করে সব রোগের চিকিৎসা করেন?

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, নজরুল ইসলামের কোনো ধরনের ডাক্তারি ডিগ্রি তো দূরের কথা, কোনো ধরনের প্রশিক্ষণও নেই। নজরুল ইসলামের মতো অনেক হাতুড়ে ডাক্তার মুরাদনগর উপজেলার প্রতিটি গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এসব হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রতিনিয়িত উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

চিকিৎসা সংক্রান্ত জ্ঞান কিভাবে পেয়েছেন- জানতে চাইলে তাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী নজরল ইসলামের ফার্মাসিষ্ট সনদ ছাড়া আর কোনো সনদ না থাকার কথা স্বীকার করে বলেন, আগত রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ প্রদান করে থাকেন। এছাড়া আর কোনো চিকিৎসা করেন না।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সিভিল সার্জন স্যার বিষয়টির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন বলেন, এ বিষয়ে আমি অবহিত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক