ধর্মপাশায় আলমগীর কবীরের প্রথম মৃতুবার্ষিকীতে স্মরণ সভা
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম আলমগীর কবীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ।
আরো বক্তব্য দেন- মহিলা যুবলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার সম্পাদক সেলিম তালুকদার, আলমগীর কবীরের ছোট মেয়ে জেমিন কবীর পূর্ণ, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
স্মরণ সভা শেষে আলমগীর কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’