রাণীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তিসহ আকবর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আকবর আলী উপজেলার চোপড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের তার নিজ বাড়িতে মূর্তি রাখা হয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি অপারেশন দল তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে সাড়ে ৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে গ্রেফতার করা হয়। এসময় আকবর আলীর কাছে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে মূর্তিটি সীলগলা করে থানায় রাখা হয়েছে।
মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এবং মূর্তিটির বাম পার্শ্বে স্বরস্বতী এবং ডান পার্শ্বে লক্ষ্মীর অবয়বে নির্মিত। মূর্তিটির বাজার মূল্য তিন লক্ষ ত্রিশ হাজার টাকা।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক সকালের সময়কে বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে আসামিকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied