ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্বে একদিনে সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ সকাল ৯:১৩

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এসময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৮৮ হাজার ৭৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৭৫৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ১৭৯ জন।

একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬০৬ জন। এর আগের দিন করোনায় মারা গেছেন ৬ হাজার ৬০৮ জন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ২১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৬ হাজার ৫৫৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জনের। মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও