ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে ছাগল বাধা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:১১

রাজশাহীর গোদাগাড়ীতে জায়গা-জমির বিরোধ ও ছাগল বাধা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা সেলিম রেজা(৪৬) নিহত হয়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল ৪ টার দিকে গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার মাসু ১২ জনকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী শারমিন আক্তার মাসু জানান, সোমবার বিকাল ৪ টার দিকে  উক্ত আসামীরা দলবদ্ধ হয়ে আমার বসতবাড়ীতে এসে আমাকে এবং আমার স্বামী সেলিম রেজা ও আমার ছেলে মোঃ ইয়াকুব আলী  কে বাশের লাঠি, কাঠের মাটাম, লোহার রড ও শাবল দিয়ে অনেক মারধর করে এবং বসত-বাড়ীর জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে বলে আর যদি বসত-বাড়ী ছেড়ে না যাই তাহলে বাড়ী-ঘর ভেঙ্গে ফেলাসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। 

এরপর ১১ ফেব্রুয়ারি বিকালে, আবারও একই দল লাঠিসোঠা নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীরা আমাদের ওপর লাঠি, রড ও বাইলোট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আমার স্বামী সেলিম রেজা দৌড়ে রাস্তায় পালানোর চেষ্টা করলে আসামিরা লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে প্রেমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তার পরে শারীরিক অবস্থা অবনতি হলে  সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১২ ফেব্রুয়ারি ভোরে সেলিম রেজা মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সেলিম রেজার সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তবে হত্যার মতো ঘটনা পুরো গ্রামবাসীকে হতবাক করেছে।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “ এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা