গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০, এলাকায় আতঙ্ক
রাজশাহীর গোদাগাড়ীতে এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, আলীপুর ও সাগরপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
স্থানীয়রা জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই কুকুর মানুষকে কামড় দিতে শুরু করে। তাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকজন সাগরপাড়া মহল্লায় কুকুরটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।মহিশালবাড়ীর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘গত সোমবার বিকেলে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।’
আলীপুর মহল্লার হোসেন আলী বলেন, ‘গত রোববার সকালে বাড়ির পেছনে আমার চার বছরের ছেলে খেলছিল। সেখানে পাগলা কুকুর আমার ছেলেকে কামড় দেয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। তারপর রাজশাহী থেকে ১ হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, ‘শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন বরাদ্দ থাকে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন