ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষনে বন বিভাগের সেমিনার অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৫১

নওগাঁর ধামইরহাটে বন বিভাগের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সামাজিক বন বিভাগ পাইকবান্দা রেঞ্জের আয়োজনে ধামইরহাট বনবিট অফিস চত্বরে ১৩ ফেব্রুয়ারি ১০টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, নওগাঁ সহকারি বন সংরক্ষক মেহেদিজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, বন্যপ্রাণী ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান। এ সময় বিষয়ক ভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নারী নেত্রী বেলী খাতুন, বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) এর সহ-সভাপতি ইউনুছার রহমান হেফজুল, জবইবিল জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, উপদেষ্টা ও সাংবাদিক তসলিম উদ্দিন, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক। বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর এবং জীব বৈচিত্র রক্ষায় বন বিভাগের ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। তিনি বন ও জীব বৈচিত্র সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। একইদিন রাজশাহী সামাজিক বন বিভাগ ধামইরহাট বনবিট এর আয়োজনে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যানের জন্য পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, টুরিস্ট গাইড তৈরি বিষয়ক ৩ তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রশিক্ষক রঘুনাথ বিশ্বাস। এ সময় ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন