ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে অভয়নগরে মানববন্ধন
ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে গত ১৫ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলার নওয়াপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ভবদহ জলাবদ্ধতা এলাকার শত শত মানুষ অংশ নেন।
জোটের আহবায়ক অধ্যক্ষ মতলেব সরদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস,শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, মোঃ ফিরোজা আলম, রাজু আহমেদ, সুনীল দাস, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা,সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক,শিল্পী গাজী ইকবল কবীর,চিন্ময় কুমার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ভবদহ এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ। সরকার বিভিন্ন সময় জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেও কার্যকরী কোন উদ্যোগ নেয়া হয়নি। এ সমস্যার সমাধানে পানি অপসারণের গুরুত্বপূর্ণ পথ আমডাঙ্গা খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া যশোর ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied