ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাজার পরিচ্ছন্নতা অভিযানে এসেছিল চার বছর বয়সী আয়ান


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:১২

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পৌর এলাকার কাঁচা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন বিডি ক্লিনের সদস্যরাসহ পৌরসভা ও বাজারের পরিচ্ছন্নতা কর্মীরা। তবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া সকল সদস্যদের মধ্যে প্রত্যেকের নজর কেড়েছে সাড়ে চার বছর বয়সী এস কে আয়ান। বাবার সাথে সে এসেছে বাজার পরিচ্ছনতা অভিযানে কাজ করতে। সকলের সাথে তাল কাজও করেছে আয়ান। 
শিশু এস কে আয়ান প্রথম শ্রেণিতে পড়ুয়া কওমি মাদ্রাসার ছাত্র। সে বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক সৈকত বাবুর ছেলে। 
দেখা যায়, মাঝ বয়সী অনান্য সকল সদস্যদের মতো আয়ানও পড়েছে হাতে গ্লভস ও মাথায় সার্জিকাল ক্যাপ। প্রত্যেকের সাথে তাল মিলিয়ে বাজারের ময়লা-আবর্জনা কুড়িয়ে অনান্যদের মতো জমা করছেন বস্তায়। এতেই ভিন্ন রকমের এক আনন্দ উপভোগ করছে সে।
এস কে আয়নের বাবা সৈকত বাবু বলেন, আমার সাথে সেও বিভিন্ন জায়গায় যায়। প্রত্যেকের সাথে সেও আনন্দের সাথে এই কাজ করে এবং উপভোগ করে। আমাদের সকল সদস্যদের মধ্যে সে সর্ব কনিষ্ঠ।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বেলা ১১ টায় পৌর এলাকার কলেজ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহফুজ আহম্মেদ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান সহ অনান্য সদস্যরা।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত