ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পানশির বিজয় ঘোষণা, পতাকা উড়াল তালেবান 


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:১৫

তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল হিসেবে ‘পানশির উপত্যকা’ দখলের ঘোষণা দিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটির মোট ৩৪টি রাজ্যের সবগুলোই তালেবানের নিয়ন্ত্রণে চলে আসলো।

সোমবার পানশির দখলের পর সেখানেও পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, পানশির উপত্যকা হচ্ছে আফগানিস্তানের একমাত্র অঞ্চল যা এতদিন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আফগানিস্তানের এই এলাকাটি শুধু তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এখন সেটিও তালেবানের নিয়ন্ত্রণ চলে আসল। 

এদিকে, পানশিরের দখল নেওয়ার পর সেখানকার একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, তালেবানের সশস্ত্র সদস্যরা সেখানে পতাকা উড়াচ্ছেন।

যদিও তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এনআরএফের নেতা আহমেদ মাসুদ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, তালেবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৩টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তালেবান। পানশির দখলের পর সবগুলো প্রদেশই এখন তাদের নিয়ন্ত্রণে।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও