অভিভাবকহীন গাছা থানা বিএনপিকে সক্রিয় করেছিলাম বহিষ্কার হওয়াতে নেতাকর্মীরা হতাশাগ্রস্থ- কামাল উদ্দিন
গাছা মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক থানা। নিঃস্বার্থভাবে রাজনৈতিক আদর্শ বুকে লালিত করে রাজনীতি করা বর্তমান প্রেক্ষাপটে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আগে এবং পরে যারা জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনৈতিক কর্মশালা এগিয়ে নিয়ে গিয়েছেন তারাই দুর্দিনে বিএনপিকে সামাল দিয়েছেন।
গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গাছা মেট্রো থানা বিএনপির নেতা কর্মীরা একরকম কোণঠাসাই ছিল অথচ রাজনৈতিক বিবেচনায় আওয়ামী দুঃশাসনের চাপে বিএনপির বাঘাবাঘা নেতা আওয়ামী দোসরদের সাথে তালে তাল মিলিয়ে দুর্দিনের দলকে ফেলে দিয়ে আওয়ামী আশ্রয়ে হাই নিয়েছিল। ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছিলেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক) মো. কামাল উদ্দিন। দলের দুর্দিন আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ এবং একনায়কতন্ত্র সরকারের পেশি শক্তির মাঝেও দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাছা থানার নেতাকর্মীদের সাথে যোগাযোগ থেকে শুরু করে দেখভালের প্রাণবন্ত দায়িত্ব পালন করেছেন মো. কামাল উদ্দিন। গত ১৩ই ফেব্রুয়ারি একটি কুচক্রী মহল কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকদের ভুল তথ্য এবং ভুল বুঝিয়ে গাছা থানা বিএনপি'র পরিশ্রমী পরিবেশ এবং দলের প্রতি দায়বদ্ধতা থেকে দূরে সরাতে বর্তমান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনকে বহিষ্কার করায় নেতাকর্মীদের মধ্যে এসেছে হতাশাগ্রস্ত মনোভাব এবং গাছা থানা বিএনপির প্রতিআস্থা হারাচ্ছেন অনেক কর্মী। গাছা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানায়, কামাল উদ্দিন একজন পরীক্ষিত নেতা এবং গাছা মেট্রো থানা হওয়ার পূর্বে এবং পরে দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় করে দলকে প্রাণবন্ত করেছিলেন। যেকোনো আন্দোলনে গাছা থানা বিএনপি কে নিয়ে রাজপথ কাঁপিয়েছেন অথচ একটি কুচক্রী মহল আওয়ামী প্রেতাত্তাদের পুনর্বাসন করতে বিএনপির নীতি নির্ধারকদের কাছে ভুল তথ্য স্থাপন এবং ভুল বুঝিয়ে কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করিয়েছেন। এবং একটি বৃহৎদলের একজন পরিশ্রমী নেতাকে ষড়যন্ত্র করে দল থেকে সরিয়ে কখনো দলের প্রতি ভালবাসায় দাবিয়ে রাখা যায় না।
দৈনিক সকালের সময় প্রতিবেদককে সদ্য বহিষ্কৃত সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, ১৯৯০/৯১ থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে পথ চলা। গাজীপুরের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী এম এ মান্নান স্যারের আদর্শ নিয়ে বিএনপির রাজনৈতিক হাতেখড়ি শুরু। পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক পুরস্কার হিসেবে গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদলের সদস্য, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে গাজীপুর মহানগর যুবদলের সহ-সভাপতি এবং গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ রাজপথে বিএনপি নেতা কর্মীদের নিয়ে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি সাহেবের দিক নির্দেশনায় সাংগঠনিক নির্দেশনা গুলো মেনে চলার চেষ্টা করেছি অথচ এখনো আওয়ামী দোসরদের সাথে আতাত করে কেন্দ্রীয় নীতি নির্ধারকদের ভুল বুঝিয়ে আমার নামে গুজব এবং পোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতা কর্মী ও দলকে পথ ভ্রষ্ট করার পায়তারা করছে আশা করি দলের নীতি নির্ধারকরা আমার পরিশ্রম এবং বিএনপির প্রতি ভালোবাসা নির্ণয় করে আমাকে সাধারণ সম্পাদক পদে বহাল করে আমার রাজনৈতিক ভবিষ্যৎ ও পথ সুগম করবে। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ