ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা-প্রাণ গেল পশু চিকিৎসকের


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ১:৫৪

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান রঞ্জু(৩৮) নামের একজন ওই গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেছ আলী মন্ডলের ছেলে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকালে ফোনকলে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহরপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আঘাতপ্রাপ্ত পশু চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রীও।
১৭ ফেব্রুয়ারি বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। 
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, মৃতের পারিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন