ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৫:২৯

চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা কৃষকদল ও আলু চাষিরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুবদলের আহ্বায়ক মিঠু, যুবদলের সদস্য সচিব মুক্তারুল, কৃষকদলের দপ্তর সম্পাক মো: সেলিম, লেহেম্বা ইউনিয়ন কৃষকদলের সভাপতি কাশেক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। বক্তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুব নেতা আওলাদ হোসেন।

মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় কৃষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ। পরে কৃষকেরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির