ক্রিকেট সামগ্রী নিয়ে খুদে শিক্ষার্থীদের পাশে ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও মিজান
মানিকগঞ্জের সিংগাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে স্কুলের খুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা ও সিংগাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা " দি প্লাস্টিসিটি "কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে " দি প্লাস্টিসিটি" কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের খুদে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেন জাভেদ ওমর ও মিজানুর রহমান।
আগামীতে সিংগাইরে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে জাভেদ ওমর বেলিম বলেন, একজন সাধারণ বাচ্চা সেও খেলতে চায়। কিন্তু অনেক সময় হয়ে উঠে না। ওদের বিকাশের জন্য সামান্য সামগ্রীই যথেষ্ট। এখন বাচ্চাদের বাবা-মাও সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সামাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।
এসময় আরো বক্তব্য রাখেন, "দি প্লাস্টিসিটি" কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মোঃ ফারুক আহমেদ, জেনিথ কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীর ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমবায় পরিদর্শক মোঃ আমিনুর রহমান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ আবুল কালাম আজাদ, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ কোহিনুর ইসলামসহ স্থানীয় মুরুব্বি, খুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত